মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

‘আমার ছেলে যদি অপরাধ করে, সেও ছাড় পাবে না’ -হাতপাখার নবনির্বাচিত চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পটুয়াখালীর কলাপাড়ার ধূলাসার ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ ক্বারী আব্দুর রহিম।

নির্বাচিত হওয়ার পর তার বিজয়ী বক্তব্য ইতোমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেয়া তার বক্তব্য ব্যাপকভাবে মানুষের প্রসংশা কুড়াচ্ছে।

বিজয়ী বক্তব্যে তিনি বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি আমি সবার চেয়ারম্যান। সবাইকে আমি সমানভাবে দেখবো। কেউ আমাকে ভোট দেয়ার কারণে বাড়তি কোনো সুবিধে পাবে বা ভোট না দেয়ার কারণে আমার ইউনিয়নের কোনো সুবিধে থেকে কেউ বঞ্চিত হবে! এমনটি হবে না ইনশাআল্লাহ।

‘আমার কাছ থেকে আপনারা সর্বোচ্চ বিচার আশা করতে পারেন। আমার ছেলেও যদি কোনো অপরাধ করে তাকেও আমি সহনীয় দৃষ্টতে দেখবো না। তারও সঠিক বিচার আপনারা পাবেন।’- বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুর রহিম।

এছাড়া তিনি তার সমর্থকদের বিজয়ী মিছিল না করে আল্লাহর দরবারে দুই রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করার আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ