মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

নবীজি সা. ও আয়েশা রা.-এর অবমাননা : প্রতিবাদে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে ভারতে বিজেপি নেত্রীর অবমাননার প্রতিবাদে সিলেটে ধর্মঘট ডেকেছেন ব্যবসায়ীরা।

জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে ডাকা এ ধর্মঘটে বুধবার অর্ধ দিবস দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

কল্যাণ পরিষদের নেতারা সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেটের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিবৃতিতে সই করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান মল্লীক মুন্না।

ধর্মঘটের সমর্থনে ব্যবসায়ী সংগঠনটির নেতারা সোমবার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন। এ সময় নগরীর বিভিন্ন সড়কে মাইকিং করা হয়।

জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া বলেন, ‘হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে ভারতে বিজেপি নেতা-নেত্রী যে কটূক্তি করেছেন তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর প্রতিবাদ করা আমাদের সবার কর্তব্য। কটূক্তির প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবিতে আমরা বুধবার অর্ধদিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।’

সূত্র : এনবি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ