মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

বিএম কনটেইনার ডিপো থেকে আরেকটি লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নয়দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে নিহত ব্যক্তির দেহের কিছু পোড়া অংশ, পায়ের হাড়, হাতের কিছু অংশসহ হাড়গোড় উদ্ধার করা হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোর ক্ষতিগ্রস্ত একটি টিনশেড ভবন পরিষ্কার করছিলেন শ্রমিকরা। টিনশেডের ভেতরে দেহাবশেষটি দেখে ডিপোর শ্রমিকরা ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানান। পরে পুলিশ গিয়ে দেহাবশেষটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টের জন্য দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ৪ জুন রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। এরপর বিস্ফোরণও ঘটে। এ ঘটনায় মোট ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়ে দুই শতাধিক ব্যক্তি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ