শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ভারতসহ ১৬ দেশে সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন ধরে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। খবর গালফ নিউজের।

দেশগুলো হলো- ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলা।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত নতুন করে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌদি আরবে এখনও মাঙ্কিপক্সে আক্রান্ত কারও খোঁজ মেলেনি বলে জানিয়েছে দেশটির প্রশাসন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন ইউরোপ এবং আমেরিকার বাসিন্দারা।

এই অবস্থায় সমস্ত দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১২টি দেশে ৯২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তবে এতে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ