মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের

‘দেশের সম্পদ দুর্নীতি ও চুরি করে সাজাপ্রাপ্ত আসামীরা কোনভাবেই জেলে ডিভিশন পেতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সম্পদ লুটপাট, চুরি ও দুর্নীতি করে যারা অঢেল টাকার মালিক হয়ে কারাগারে আছেন তারা জেলে কোনভাবেই ডিভিশন পেতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রবীণ রাজনীতিবিদ মুহাম্মদ আশরাফ আলী আকন।

আজ সোমবার এক বিবৃতিতে আশরাফ আলী আকন বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ৫১ বছর পূর্বে আমাদের এ দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরেও দেশে ন্যায়ের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি।

আজকের সকল জাতীয় দৈনিকে এসেছে ১৯৭২-৭৩ থেকে শুরু করে ২০১৮-২০১৯ এই ৪৬ অর্থ বছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে আট লাখ কোটি টাকা। এ যদি হয় দুর্নীতি ও টাকা পাচারের অবস্থা তাহলে একটি দেশ কিভাবে চলবে।

তিনি বলেন, সাজা হয়, সাধারণ অপরাধীর। কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা সবসময়ই ধরাছোয়ার বাইরে থেকে যায়। আর ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। সামান্য সময়ের জন্য কারাগারে গেলেও তারা রাজকীয় হালতে থাকে।

তিনি বলেন, একজন এমপি’র দুর্নীতি ও চুরির অভিযোগে ১০ বছর সাজা হয়েছে। একজন জাতীয় চিহ্নিত দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামী ১ম শ্রেণির ডিভিশন পেতে পারে না। তিনি আরো বলেন, এধরণের জাতীয় চোর-ডাকাত ও দুর্নীতিবাজের অবৈধ কালো টাকা বাজেয়াপ্ত করে হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা উচিত।

তিনি আরো বলেন, দুর্নীতি বন্ধ, অর্থপাচার ও কালো টাকা উদ্ধার করে একটি সার্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প নেই। তিনি সকলকে ইসলামের সুশীতল ছায়তলে ফিরে আসার আহ্বান জানান।

-এটি