বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মারা গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রধানমন্ত্রী কর্তৃক হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে দলটি।

সোমবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালন করছে তারা।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকে ঢাকা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন।

অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির নেতারা বলেন, জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।

এদিকে প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে দেওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ