বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

হজে যেতে না পারলে টাকা তুলে নেওয়ার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করে রাখা কেউ হজে যেতে না পারলে জমাকৃত টাকা তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৮ মে) মন্ত্রণালয়ের এক নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, যেসকল হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন/অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না।

এরূপ ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়া জন্যে www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন/ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ