বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটসহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক ও ঈমানী দায়িত্ব।

আজ ১৮ মে'২২ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর কোম্পানীগঞ্জসহ সিলেট সদরের প্রায় এলাকার রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগ বেড়েছে। সড়ক যোগাযোগও একপ্রকার বিচ্ছিন্ন। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছে বিপদগ্রস্ত জনগণ।

বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া ও ত্রাণ তৎপরতা জোরদারসহ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা সংস্থাকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। সেইসাথে তিনি দলীয় নেতাকর্মীদেরও যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ