বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

নির্দোষ টিটিই শফিকুল বললেন, নৈতিক শক্তিই বড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সত্য, ন্যায় আর নৈতিক শক্তি পৃথিবীর সব থেকে বড় বলে জানালেন সদ্য নির্দোষ প্রমাণ হওয়া রেলের টিকেট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মাদকাসক্তের ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।
নির্দোষ টিটিই শফিকুল বললেন, নৈতিক শক্তিই বড়

আজ সোমবার (১৬ মে) বেলা সোয়া ১১টায় তদন্ত প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ার পর তিনি এ কথা জানান।

এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করা পাবনার ঈশ্বরদীর টিকেট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্তের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচারণের অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই টিটিই শফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, সত্যের জয় অবশ্যম্ভাবী, আমি অন্যায় করিনি কিংবা কখনো অন্যায়ের সঙ্গে আপসও করিনি। আর আমার বিরুদ্ধে মাদকাসক্তের যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে আমি সবাইকে বলতে চাই, আমি কখনো চা পান করি না। সেখানে সিগারেট কিংবা মাদকের প্রশ্নই ওঠে না। তারপরেও আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, আমি যতদিন রেল বিভাগে চাকরি করব, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব বলেও তিনি জানান।

এর আগে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি ৪০ পৃষ্ঠার মূল প্রতিবেদন জমা দেন।

শাহিদুল ইসলাম জানান, প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। ওই ট্রেনের গার্ড শরিফুল ইসলাম বিনা টিকেটের যাত্রী ইমরুল কায়েস প্রান্তকে ফুসলিয়ে টিটিই শফিকুলের বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য করেন।

এর আগে গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দà