বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধল্লাই দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সদস্য মাওলানা মো. আবু ইউসুফ আনসারী (২৭) মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

রোববার (১৫ মে) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ও বাদাশিকস মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সদস্য মাওলানা মো. সিরাজুল ইসলাম।

মাওলানা মো. সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার মাদ্রাসায় ক্লাস শেষ করে তিনি (মাওলানা মো. আবু ইউসুফ) নিজ বাড়ীর দিকে রওনা দেন। পথিমধ্যে উপজেলার হামিদপুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির সাথে সংঘর্ষে রোড এক্সিডেন্ট করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি আশঙ্খা মুক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

-এএ