বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রেডিও কিংবা মোবাইল-ফোনে আয়াতে সেজদা শুনলে কি সেজদা ওয়াজিব হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

প্রশ্ন: রমজান মাস উপলক্ষে আমরা প্রায়ই মোবাইল-ফোন থেকে কুরআনুল কারিমের তিলাওয়াত শ্রবণ করে থাকি। জানার বিষয় হল, রেডিও কিংবা মোবাইল-ফোনে কুরআনুল কারিমের তিলাওয়াত শ্রবণকালে আয়াতে সিজদা শুনলে তিলাওয়াতে সিজদা ওয়াজিব হবে কি না?

উত্তর: রেডিও কিংবা মোবাইল-ফোনে কুরআনুল কারিমের তিলাওয়াত যদি সরাসরি সম্প্রচারিত হয়, তাহলে এই তিলাওয়াত শ্রবণ করার কারণে সেজদা দেওয়া ওয়াজিব। আর যদি প্রচারিত তিলাওয়াত সরাসরি না হয়ে রেকর্ডকৃত হয়, তাহলে সিজদা দেওয়া ওয়াজিব নয়।

অবশ্য যখন বুঝা না যায় যে, তিলাওয়াত সরাসরি প্রচার হচ্ছে নাকি রেকর্ড থেকে, তখন সর্তকতা হলো— সিজদা দিয়ে দেওয়া।

(ফাতাওয়ায়ে শামী: ২/৭০২, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১৯২, আপকে মাসায়েল আওর উনকা হল: ৪/২৩৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ৭/৪৭১)

শিক্ষার্থী: (ইফতা ১ম বর্ষ) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ