শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই ভারতের জেন-জির প্রতি যে আহ্বান জানালেন মাওলানা আরশাদ মাদানী মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’ সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াইসি কলকারখানা বন্ধে লাখো শ্রমিক বেকার হওয়া উদ্বেগজনক: গাজী আতাউর রহমান মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাজায় মজলিস নেতারা ‘ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে’

দেশে করোনায় মৃত্যু আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৪০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনে।

শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জনে।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ১ হাজার ৫১৬ জন।

টানা দুই বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। মাঝে আক্রান্ত-মৃত্যু অনেক কমে গেলেও চলতি বছরের শুরুতে বিশ্বব্যাপী আক্রান্ত অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে মৃত্যুও বেড়েছে। গত কয়েকদিন ধরেও আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭ লাখ ৬০ হাজার ৯৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৯ হাজার ৫২০ জনের।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ১৮ লাখ ৩৯ হাজার ৩৬৫ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ১০ হাজার ৫৫৯ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ২৩৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৬০৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৯ লাখ ৫৯৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫১২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৬০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৫৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৯৯৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৩২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯৭১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ১০৪ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ