বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

এখন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো মানে নেই: ব্লিঙ্কেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পুর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু মস্কো ইউক্রেইনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বৈঠকটি বাতিল করার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ব্লিঙ্কেন জানান, ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিলেন যদি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন না চালায়। এখন আমরা দেখছি আক্রমণ শুরু হয়ে গেছে। রাশিয়া কূটনীতি পুরোপুরি প্রত্যাখ্যান করার বিষয়টি পরিষ্কার করেছে। এই সময়ে ওই বৈঠক নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না।

ওয়াশিংটনে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন তিনি। তিনি আরও বলেন, পুতিনের এসব পদক্ষেপ ‘গভীর উদ্বেগজনক’। যা বিশ্বকে দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট ‘রাশিয়ার অধীনস্ত’ হিসেবে বিবেচনা করে ইউক্রেইনকে।

রয়টার্স জানায়, মঙ্গলবার একটি চিঠিতে ল্যাভরভকে বৈঠক বাতিলের কথা জানান ব্লিঙ্কেন। তবে এর আগে ওয়াশিংটন বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করে নেয়।

ইউক্রেইনের প্রতি আগ্রাসন বাড়াতে থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে থাকবে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন।

-এএ