রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

‘ভ্যালেন্টাইন ডে’ ভালোবাসা নয় বিশ্ব বেহায়া দিবস: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস ‘ভ্যালেন্টাইন ডে’কে বিশ্ব বেহায়া দিবস বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বিবৃতিতে বলেন, ইসলামবিরোধী শক্তিগুলো মুসলিম যুব সমাজকে নৈতিকতাহীন করতেই বিভিন্ন দিবসের জন্ম দিয়েছে। ভ্যালেন্টাইন তেমনই একটি দিবস।

তিনি বলেন, এ দিবসের অন্তরালে মুসলিম তরুণ-তরুণীদের ঘর থেকে বের করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত করা হচ্ছে। ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী বেহায়া দিবসকে কঠোর হস্তে দমন করতে না পারলে, নৈতিকতা সম্পন্ন ও আদর্শিক যুবসমাজ তৈরি না হলে, ভবিষ্যৎ নেতৃত্ব হবে নৈতিকতা বিবর্জিত। আর এধরনের নেতৃত্ব দিয়ে দেশে কখনও ভালো কাজ হবে না।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বেহায়া দিবস ও অপসংস্কৃতির ধারক-বাহকদেরকে বয়কট করতে হবে এবং যে সকল মিডিয়া অপসংস্কৃতির জন্ম দেয়, তা বন্ধ করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ