সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ এর তাণ্ডব যেন থামছেই না। নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও করোনার ছোবল থামানো যাচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪ লাখ ৮২ হাজার ৮৪৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ৪৪৯ জনের।

এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭১৮ জনের। ফলে গতকালের তুলনায় আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ কমেছে, আর মৃত্যু কমেছে ২ হাজারের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ২১ লাখ ৭১ হাজার ৬৬৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৪ হাজার ৯৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ২৭ লাখ ৩ হাজার ৯৪০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫৭৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৪১১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৭১২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৪৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৩১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৪৪৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ