রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বিদায়কালে শেষ কথা, গণতন্ত্রের লাশ পড়ে গেছে: ইসি মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে গণতন্ত্র নেই। গণতন্ত্রের লাশ পড়ে গেছে।

আজ সোমবার শেষ কার্যদিবসে নিজ দপ্তরে বিদায়ী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে?’

কথাটা রূপকার্থে বলার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটাই সত্য। নির্বাচনের নামে সারা দেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘তৃণমূল পর্যায়ে এই নির্বাচন দ্বন্দ্ব-সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়াকে নির্বাচন বলা যায় কি-না, তা নিয়ে প্রশ্ন আছে।’

এর আগে নির্বাচন কমিশন কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। আরেক নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।

মুক্তভাবে কিছু কথা বলতেই সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে আলাদাভাবে কথা বলার সিদ্ধান্ত বলে জানান মাহবুব তালুকদার।

নিজেদের সফল দাবি করে বিদায়ী সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘গত পাঁচ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকতে পারে।’

নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নিচ্ছে আজ। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি এ কমিশন দায়িত্ব নেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ