রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

গোয়াইনঘাটে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থানা এলাকাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো- ডালিম আহমদ, পিয়ারা বেগম (৫৫) সোলায়মান, আব্দুর রশিদ (৫০), রফিক উদ্দিন ও লুৎফুর রহমান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেবের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই প্রলয় রায়, এসআই লিটন রায়, এসআই মোঃ জহিরুল ইসলাম খান, এসআই অজয় রায়, এএসআই সত্যজিৎ তালুকদার ও এএসআই নয়ন রায়সহ সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, আগামি দিনেও পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিকনির্দেশনা মোতাবেক আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ