রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

আফগানিস্তানের আটকা রিজার্ভ ফান্ডের ৭০০ কোটি ডলার ছাড়ে বাইডেনের স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের আটকে রাখা রিভার্জ ফান্ডের ৭০০ কোটি ডলার ছাড়ের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটি জানানো হয়।

গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর করা ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ছাড় করা রিজার্ভের অর্ধেকটা যাবে দুর্ভিক্ষ কবলিত আফগানদের মানবিক ত্রাণ সহায়তায় জন্য এবং বাকিটা পাবে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলায় হতাহতদের পরিবার।

তবে, এ অর্থ কোনোভাবেই তালেবানের হাতে যাবে না বলেও দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন এ অর্থছাড়ে সংশ্লিষ্ট হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

শীত ও দুর্ভিক্ষের কারণে আফগানদের ভয়াবহ মানবিক দুর্দশায় মার্কিন কংগ্রেসে দফায় দফায় আলোচনা-সমালোচনার মুখে প্রেসিডেন্ট বাইডেন এমন নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘৩৫০ কোটি মার্কিন ডলার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চরম অর্থসংকটে থাকা আফগানরা পাবেন। এবং বাকিটা খরচ করা হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে থাকা নাইন ইলেভেনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের করা রিট নিষ্পত্তি ও সহায়তার জন্য।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ