রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

আগুনে পুড়ে ছাই বসতবাড়ি থেকে অক্ষত কোরআন শরীফ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগুন লেগে পুড়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় ছয় বসতবাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ১ নম্বর গোবাদিয়া ওয়ার্ডের মিন্নত আলি হাট এলাকার ইয়াসিন খাঁর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, সেখানে ঘটে এক বিস্ময়কর ঘটনা। আগুনে কোনো মালামাল রেহাই না পেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআনুল কারীম।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী মোশারফ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘরে হাঁস মুরগীসহ ছয়টি বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

তারা জানায়, ঘরের নতুন ফ্রিজ, স্বর্ণ, টাকা সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২-১৫ লক্ষ টাকা মতো হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঘরের মধ্যে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস সূত্র বলছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারপর একটানা আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লেগে ছয়টি ঘর, ছয়টি রান্নাঘর, একটি গোয়ালঘর পুড়ে যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ