রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নদীতে ভেসে আসা বিভিন্ন জিনিস ব্যবহার করা জায়েয হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার বাড়ি নদীর পাড়ে অবস্থিত। বর্ষা মৌসুমে নদীতে বিভিন্ন গাছের ডালপালা ভেসে আসে। কখনো কখনো গাছের বড় বড় টুকরাও তাতে পাওয়া যায়। জানার বিষয় হল, নদীতে ভেসে আসা এসব জিনিস ব্যবহার করা জায়েয হবে কি না?

উত্তর: নদীতে ভেসে আসা ছোট ছোট ডাল পালা সংগ্রহ করে তা ব্যবহার করতে অসুবিধা নেই। অনুরূপ যদি গাছের এমন টুকরা পাওয়া যায়, যা সাধারণত মালিক খোঁজ নিতে আসবে না সেটিও ব্যবহার করা যাবে।

তবে কাঠ যদি ভালো ও মূল্যবান হয় তাহলে সেটি উঠিয়ে ব্যবহার করা যাবে না। কারণ মূল্যবান হলে অন্যদের ব্যবহারের জন্য মালিকের অনুমতি বা সম্মতি আছে কি না তা জানা নেই। সাধারণত মালিক এগুলোর সন্ধান করে থাকে। তাই মালিকের অনুমতি ব্যতীত বৈধ হবে না।

-ফাতাওয়া খানিয়া ৩/৩৯০; মাজমাউল আনহুর ২/৫২৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/৫০৪। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ