মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম

হজরত আবু বকর সিদ্দীক রা. এর দুটি অমূল্য নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

তিনি একদিন খুতবায় বলেন, ‘হামদ ও সালাতের পর। আমি তোমাদেরকে তাকওয়া অর্জনের ওসিয়ত করতেছি। তোমরা আল্লাহ তায়ালার উপযুক্ত প্রশংসা করো।

আশার সাথে ভয়ও রাখো। বিনয়ের সাথে প্রার্থনা করো। কারণ, আল্লাহ তায়ালা উক্ত গুণের কারণে হজরত জাকারিয়া আলাইহিস সালাম ও তাঁর পরিবারে প্রশংসা পবিত্র কুরআনুল কারীমে ব্যক্ত করেছেন। তিনি ইরশাদ করেন, إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ , وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا , وَكَانُوا لَنَا خَاشِعِينَ (নিশ্চয় তাঁরা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো। তাঁরা আশা ও ভীতি সহকারে ডাকতো। আর তাঁরা ছিলো আমার কাছে বিনয়ী। সুরা আম্বিয়া: আয়াত—৯০)

তারপর বলেন, হে আল্লাহ তায়ালার বান্দাগণ! তোমরা জেনে রাখো! নিশ্চয় আল্লাহ তায়ালা তাঁর হককে তোমাদের নিজেদের বিনিময়ে বন্ধক গ্রহণ করেছেন। এবং এই বিষয়ে তিনি তোমাদের কাছ থেকে প্রতিশ্রম্নতিও গ্রহণ করেছেন।

আর তিনি তোমাদের অস্থায়ী সামান্য জিনিসকে স্থায়ী বেশি জিনিসের বিনিময়ে ক্রয় করেছেন। তোমাদের মধ্যে রয়েছে আল্লাহ তায়ালার কিতাব। যার বিস্ময়তা কখনো শেষ হবে না।

যার নূর কেউ কখনো নিভাতে পারবে না। সুতরাং তোমরা তাঁর কথাকে সত্যায়ন করো। তাঁর কিতাব থেকে উপদেশ গ্রহণ করো। অন্ধকার দিনের প্রস্তুতির জন্য গভিরভাবে তাতে পর্যবেক্ষণ করো। কারণ, তিনি তোমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবং তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য দুই জন সম্মানিত ফিরিস্তা নিযুক্ত করেছেন। তোমরা যা করতেছো, তাঁরা সেগুলো জানেন।

তারপর বলেন, হে আল্লাহ তায়ালার বান্দাগণ! তোমরা জেনে রাখো! নিশ্চয় তোমরা একটি নির্দিষ্ট সময় শেষ করার জন্য সকাল—বিকাল পাড়ি দিচ্ছো। যে সময় সম্পর্কে তোমাদের কোন কিছুই জানা নেই।

যদি তোমাদের সক্ষমতা থাকে ওই সময়গুলোকে আল্লাহ তায়ালার কাজে ব্যয় করার, তাহলে সেটি তোমরা করতে পারো। আর তোমরা সৎকাজ আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া কিছুতেই করতে সক্ষম হবে না। সুতরাং তোমাদের সময় শেষ হওয়ার পূর্বেই আমল করার মাধ্যমে সময় পাওয়ার সুযোগটিকে কাজে ব্যবহার করার জন্য দৌড়ে আসো।

কারণ, তখন অবসর সময় তোমাদেরকে সবচেয়ে নিকৃষ্ট কাজের দিকে নিয়ে যাবে। কারণ, অনেক জাতি তাদের সময়কে অন্য কাজে বিনিষ্ট করেছে এবং নিজেদের উপà