মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

কওমি মাদরাসা ‘নিয়ন্ত্রণ আইন’ নিয়ে হাইয়ার বৈঠক শেষে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘কওমি মাদ্রাসার স্বকীয়তা ও বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে আলেমরা প্রতিশ্রুতিবদ্ধ ‘ বলে জানিয়েছে  মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

আজ (৭ ফেব্রুয়ারি) সোমবার রাজধানীর কাজলায় বোর্ডের অফিসে কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পর্যবেক্ষণ ও শিক্ষা আইনের বিষয়ে জরুরি বৈঠক শেষে এমনটি জানানো হয়েছে।

বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে অফিস অফিস সম্পাদক মাওলানা মাওলানা মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

কওমি মাদ্রাসার স্বকীয়তা ও বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে কোন প্রক্রিয়ায় বোর্ড এগোবে?এ বিষয়ে বোর্ডের এককাধিক সূত্রের সাথে যোগাযোগ করে কোন তথ্য পাওয়া যায়নি।

হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘২৯ জানুয়ারি ২০২২ তারিখে একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আসছে কওমি মাদ্রাসা শিক্ষা” শীর্ষক সংবাদে উলামায়ে কেরাম, কওমি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ এবং ধর্মপ্রাণ মুসলমানগণ উদ্বিগ্ন হয়ে পড়েন।

শিক্ষা আইন ২০২১ (খসড়া) এর পঞ্চম অধ্যায়ে কওমি মাদরাসাকে উল্লেখ করে বলা হয়, “সরকার কওমি মাদরাসা শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।”

প্রকাশিত সংবাদে বলা হয়, “সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের পর্যবেক্ষণে কওমি শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে খসড়াটি পরিমার্জন করা হচ্ছে।”

খসড়া শিক্ষা আইনের এ ধারা ও প্রকাশিত সংবাদে উদ্ভূত পরিস্থিতিতে  আজ ( ৭ ফেব্রুয়ারি) সোমবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় এক প্রস্তাবে বলা হয়, কওমি মাদরাসার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা রক্ষা করে জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে তা অà¦