মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

দাওরায়ে হাদীসের পরীক্ষার্থীরা সেরা ফলাফল অর্জন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতী রফিকুল ইসলাম আল মাদানী।।

অনেক আনন্দে কাটাচ্ছো তোমরা মাদরাসা জীবন। এর মধ্যেই তোমরা দেখেছো বড় হওয়ার স্বপ্ন। তোমাদের বসতে হচ্ছে পরীক্ষার আসনে। তোমরা শিক্ষার্থী। একই সাথে তোমরা পরীক্ষার্থী। এ পর্যন্ত কত পরীক্ষাই তো তোমরা দিয়েছো। এবার দিতে যাচ্ছো দাওরায়ে হাদীস সমাপনী (মাস্টার্স) পরীক্ষা। আমি এই সমাপনী পরীক্ষার্থীদের শুভকামনায় কয়েকটি লাইন লিখতে চাই।

হাজারো বিপ্লব আন্দোলনের অর্জন দাওরায়ে হাদীস সনদের স্বীকৃতি। অনন্ত আশা আকাক্সক্ষা ও চেষ্টা-প্রচেষ্টার বিনিময়ে এই সনদ আজ মাস্টার্স সমমান লাভ করেছে। ধন্যবাদ যারা এর জন্য ত্যাগ বিসর্জন দিয়েছেন। শুভেচ্ছা জানাই তাদেরকে যারা এই সুযোগ পেয়ে ধন্য হবে। কওমী মাদরাসার জগতে দরসে নেজামীর সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীস। এই তো কয়েকটা দিন পরেই আসছে ১৪৪১ হিজরি দাওরায়ে হাদীসের সমাপনী পরীক্ষা।

‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’এর তত্ত্বাবধানে দেশের বৃহত্তর ৬টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। দাওরায়ে হাদীস পরীক্ষা হলো দরসে নেজামীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। দাওরায়ে হাদীস সনদ মাস্টার্স সমমান স্বীকৃতি লাভ করায় এ পরীক্ষার গুরুত্ব আরো বেড়েছে। তাই এ পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বর্তমানে অনেক চাপে থাকতে হয়।

যদিও তারা মেশকাত জামা’আত পর্যন্ত অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো, তবু দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষাটা বর্তমানে বেশী আলোচিত। সবার মধ্যেই এ পরীক্ষা নিয়ে একটা আগ্রহ জমেছে। যখন হাইআতুল উলয়ার ফলাফল প্রকাশ হয়, সেদিন অনেক পত্রিকার শিরোনাম হয় দাওরায়ে হাদীস (মাস্টার্স)পরীক্ষার ফলাফল নিয়ে । ফেসবুকে হয় জমজমাট আড্ডা। বেশ একটা উৎসব উৎসব পরিবেশ থাকে দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসাগুলোতে। আর মা-বাবা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের তো আনন্দের অন্ত নেই।

এই তো আর মাত্র কয়টা দিন, সবকিছু ভুলে ভালো মতো পড়ালেখা করো। এই সময়টা তোমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। এ পরীক্ষাটা খুব ভালো করে দাও তোমরা। তোমার নিজের জন্য, বাবা-মার জন্য, আত্