রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সৌদি পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দেয়া হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের শুরা কাউন্সিল। পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দেওয়ার খবরও গুজব। আজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি।

চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে। ওই সময় গুজব উঠে যে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে পরিবর্তন আনা হচ্ছে।

সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।

এছাড়া ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে।

সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমায়ে তাইয়েবা খোদাই করা আছে। পতাকাটির রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্মদ (স.) এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি।

গত সপ্তাহেই সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দরনগরী জেদ্দা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই চারজনই আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ উঠেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ