মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মধ্য আমেরিকার ছোট দেশ কোস্টারিকায় যেমন কাটছে মুসলমানদের দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্য আমেরিকার ছোট দেশ রিপাবলিক অব কোস্টারিকা। তার উত্তরে নিকারাগুয়া, উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর, দক্ষিণ-পূর্ব দিকে পানামা, দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত।

এ ছাড়া দক্ষিণে ইকুয়েডর ও কোকোসল্যান্ডের সঙ্গে সমুদ্র সীমানা আছে দেশটির। কোস্টারিকার মোট আয়তন ৫১ হাজার ৬০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা প্রায় ৫০ লাখ। তাদের মধ্যে ২০ লাখ মানুষ শহরাঞ্চলে বসবাস করে। সান জোসে দেশটির সর্ববৃহৎ শহর ও রাজধানী।
কোস্টারিকার প্রায় ৮৫ শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী।

মুসলিম সম্প্রদায় দেশটির সবচেয়ে ক্ষুদ্র ধর্মীয় জনগোষ্ঠী। ধারণা করা হয়, কোস্টারিকায় এক হাজার থেকে এক হাজার ৫০০ মুসলিম বসবাস করে। যাদের বেশির ভাগ ভারত-পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসী। অবশ্য অল্পসংখ্যক ধর্মান্তরিত কোস্টারিকান মুসলিমও আছে। কোস্টারিকান মুসলিমদের বেশির ভাগ মুসলিম সুন্নি। যদিও সামান্যসংখ্যক খোজা শিয়া আছে।

কোস্টারিকা দেশটির প্রথম মসজিদ ‘ওমর মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অব কোস্টারিকা’। রাজধানী সান জোসেতে অবস্থিত এই মসজিদের নির্মাণকাজ শুরু হয় ১৯৯০ সালে এবং ২০০২ সালে তা শেষ হয়।

মিসরীয় বংশোদ্ভূত শেখ ওমর আবদুল আজিজ মসজিদটি পরিচালনা করেন এবং মরক্কোভিত্তিক ‘ইসলামিক অরগানাইজেশন ফর কালচার, এডুকেশন অ্যান্ড সায়েন্স’-এর সঙ্গে যুক্ত। মুসলিম জনসংখ্যা কম হওয়ায় কোস্টারিকায় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের তেমন কোনো বিকাশ ঘটেনি। তবে মুসলিমরা স্বাধীনভাবেই ধর্ম পালন করতে পারে।

ফিলিস্তিনি বংশোদ্ভূত ড. আবদুল ফাতাহ সাসার বয়স ৮১ বছর। প্রায় ৫০ বছর আগে তিনি কোস্টারিকায় আসেন। তিনি ওমর মসজিদের প্রতিষ্ঠাতাদের একজন। নিউ আরব নিউজকে প্রথম মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৯০ সালের দিকে তাঁর বাড়িতে ১৪ জন মানুষ নামাজের জন্য একত্র হন।

তারা পরিকল্পনা করেন দেশের প্রথম মসজিদ নির্মাণের। নিজেরা কিছু সংগ্রহ করেন এবং তা দিয়ে একটি পুরনো বাড়িসহ একখণ্ড ভূমি কেনেন। এক বছর পà