রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

চলমান রাজনৈতিক বাবস্তবতায় যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নছার উদ্দিন-এর সভাপতিত্বে, সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক মতবিনিময়ে মুহতারাম আমির বলেন, রাজনৈতিক সংকট সারাদেশে প্রকট হয়ে উঠেছে। অতএব চলমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শবান যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি।

১-২৮ ফেব্রুয়ারি চলমান দাওয়াতি মাস উপলক্ষে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে বিশেষ নির্দেশনা প্রদানকালে তিনি আরও বলেন, যুবকরা জাতির শক্তি। যদি তারা আদর্শবান হয়, তাহলে গোটা জাতি এর সুফল ভোগ করতে পারে। পক্ষান্তরে যুবসমাজ যদি আদর্শবিচ্যুত হয়ে পড়ে তাহলে সে জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায়। এজন্য চলমান দাওয়াতী মাসে দেশব্যাপী ব্যাপক উৎসাহে কাজে ঝাপিয়ে পড়তে হবে। নববী আদর্শের পাল্লা ভারি করতে হবে।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, যুবকদের বিপুল শক্তি ও উদ্দীপনা থাকে, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হলে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যুব আন্দোলনের কাছে অনেক প্রত্যাশা রাখি, তোমাদেরকে তা পূরণ করতে ধৈর্য্য, কর্ম উদ্দীপনা ও মুরব্বিদের নির্দেশনা মোতাবেক অগ্রসর হতে হবে। বড়দের সিদ্ধান্তের ভেতরে খায়ের ও বারাকাহ থাকে, সবসময় তা মেনে চলতে সচেষ্ট থাকবে।

এদিকে আজ ৫ ফেব্রুয়ারি (শনিবার) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন-এর সভাপতিত্বে, সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এর সঞ্চালনায় কর্মপরিষদের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদে নতুন ৪ জন দায়িত্বশীলকে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি শপথ পাঠ করান ।

নতুন দায়িত্বশীলরা হলেন :-১.ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, ২.নাটোর জেলা সভাপতি মাওলানা মিনহাজুল আবেদীন, ৩.ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা উসমান গনী, ৪.ছাত্র আন্দোলনের সদ্য সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ