বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফেনী ওলামা বাজার মাদ্রাসার ৭৬ তম বার্ষিক মাহফিল বৃহস্পতি ও শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নিজস্ব প্রতিবেদক।।

বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জেলার সোনাগাজী থানার অন্তর্গত দারুল উলুম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার ৭৬ তম বার্ষিক আজীমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) এ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওলামা বাজার মাদরাসা কর্তৃপক্ষ।

উক্ত সভায় আলোচনা করবেন বেফাকুল মাদারিসিল কাওমিয়া ও হাইয়াতুল উলইয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস আল্লামা শাহ নূরুল ইসলাম (আদীব সাহেব হুজুর), রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ, বিশিষ্ট দাঈ ও ইসলামী আলোচক মুফতী নজরুল ইসলাম কাসেমী।

এছাড়া উপস্থিত থাকবেন, মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল মালেক, মুফতী শফীকুর রহমান সাইনবোর্ড, মুফতী ওমর ফারুক সন্দিপীসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ