বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ক্যামেরা বসিয়েছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ঝুঁকিপূর্ণ ২৪ স্থানে নজরদারি ক্যামেরা বসিয়েছে ভারতের সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার। বুধবার এ ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ সাংবাদিকদের এ কথা জানান। খবর ইকোনমিক টাইমসের।

বিএসএফের এই মহাপরিদর্শক বলেছেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ৮৫৬ কিলোমিটারের মধ্যে বিশেষ করে চোরাচালান, অপরাধ ও অনুপ্রবেশ প্রবণ এলাকায় ৯৫টি স্মার্ট ক্যামেরা বসানো হয়েছে।

তিনি বলেন, কাঁটাতারের বেড়া স্থাপন ও সীমান্তে প্রযুক্তিগত সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে এ ক্যামেরা স্থাপনা করা হয়েছে। এ বছরের মধ্যে ত্রিপুরা সীমান্তের সবটুকুজুড়ে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এ ছাড়া নালার ওপর থাকা কালভার্টের শূন্যস্থানও পূরণ করা হয়েছে।

চোরাচালান, অপরাধ ও অনুপ্রবেশ রোধে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুশান্ত কুমার নাথ।

তিনি আরও বলেন, ওই অঞ্চলে গত বছর ২৪ কোটির বেশি অর্থমূল্যের গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। ওই সময়ে ৯৭ বাংলাদেশি এবং অন্য ছয় বিদেশীসহ ২২১ জনকে গ্রেপ্তার করেছে বিএসএফ, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন। এর আগের বছর ১২৮ জন আটক করে সীমান্ত রক্ষাবাহিনী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ