মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভিসি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার সন্ধ্যায় শাবিপ্রবির সাম্প্রতিক ইস্যু নিয়ে শিক্ষামন্ত্রী তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এসময় একই বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। তারা যেকোনো সময় সেসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় বসতে পারেন। তবে, তাদের কয়েক দফা দাবি হঠাৎ এক দফায় কীভাবে পরিণত হল, সেটা বুঝতে পারলাম না। শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

ভিসির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভিসির পদত্যাগ অন্য বিষয়। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না। এক ভিসি যাবেন, আরেক ভিসি আসবেন। সমস্যার জায়গায় সমস্যা থেকে যাবে।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে দীপু মনি বলেন, এ হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এই পরিস্থিতি সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের যে বা যারাই দায়ী হোক, যাদেরই অবহেলা বা ত্রুটি-বিচ্যুতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলার বিষয়ে মন্ত্রী বলেন, আগে যা হয়ে গেছে, তা তো হয়েই গেছে। আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। মামলার ফলে তাদের কোনো ক্ষতি হবে না। তবে মামলা তুলে নেয়া হবে কি না সে বিষয়ে পরিষ্কার উত্তর দেননি তিনি।

এসময় মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ