সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বেসরকারি মাদরাসার নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিষয়টি জানিয়ে বোর্ড থেকে সব মাদরাসা প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বোর্ড বলছে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বোর্ডের আওতাধীন যেসব মাদরাসায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা এখনও সম্পন্ন হয়নি সেসব মাদরাসার নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সেভাবে বন্ধ থাকবে।

বোর্ড আরও জানিয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ড আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে বোর্ড জানিয়ে দেবে বলেও জানানো হয়েছে চিঠিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ