মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো বিষয়ে সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব বিষয়ে আজ বুধবার বৈঠক করে সিদ্ধান্ত জানানো হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)।

বিইআরসি সূত্র বলছে, আদৌ তাদের প্রস্তাব আমলে নিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হবে কি না সে বিষয়ে আজ বৈঠকে সিদ্ধান্ত হবে।

বিইআরসির আইন অনুযায়ী, যদি কমিশন প্রস্তাবগুলো আমলে নেয়, তাহলে গণশুনানিতে দাম নির্ধারিত হবে। গণশুনানিতে আবেদনকারী কোম্পানিগুলো দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে পারলে কমিশন ৯০ কার্যদিবসের মধ্যে নতুন দাম নির্ধারণ করবে।

সম্প্রতি গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো দ্বিগুণের বেশি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব অনুসারে বাসাবাড়ির দুই চুলার মাসিক বিল হবে দুই হাজার ১০০ টাকা, যা এখন ৯৭৫ টাকা।

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, যার কারণে নতুন করে আবারও মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে।

কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়েছে গণপরিবহনে ভাড়াসহ সব ধরনের পণ্যের মূল্যে। এখন যদি আবার গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে যায়, সে ক্ষেত্রে মানুষের জীবনে বাড়তি চাপ পড়বে। সংগত কারণে সরকার বিষয়টি নিয়ে আবারও চিন্তা করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ