মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি 

আফগানিস্তানের হেরাত প্রদেশে মিনিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি মিনিবাসে বোমা হামলায় অন্তত সাত জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকার বাস স্টেশন বোমা হামলার এই ঘটনা ঘটে। জানা গেছে, মিনিবাসটির জ্বালানি ট্যাংকের সঙ্গে একটি শক্তিশালী বোমা বেঁধে রাখা হয় যার ফলে বাসটি একেবারে বিধ্বস্ত হয়ে যায়।

হেরাত প্রদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, নিহত সাত জনের মধ্যে চারজন নারী রয়েছেন। হেরাত গোয়েন্দা দপ্তরের মুখপাত্র সাবিত হারবি যাত্রীবাহী বাসে এই বিস্ফোরণ এবং হতাহতের কথা নিশ্চিত করেছেন।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার কথা স্বীকার করে নি তবে তালেবান কর্মকর্তারা এর আগে এমন হামলার জন্য উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করেছেন।

আফগানিস্তানের পূর্ব এবং উত্তরাঞ্চলে দায়েশের তৎপরতা রয়েছে বলে বিভিন্ন সময়ে খবর বেরিয়েছে, বিশেষ করে নানগারহার প্রদেশে তাদের তৎপরতা চোখে পড়ার মতো। এ প্রদেশকে দায়েশের ঘাঁটি বলে অনেকে মনে করে থাকেন। উগ্রবাদী গোষ্ঠী এর আগে আফগানিস্তানে এ ধরনের হামলার দায়িত্বও স্বীকার করেছে।

-কেএল