বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

হজরত আওন বিন আব্দুল্লাহ রহ. এর কিছু নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

তিনি বলতেন, প্রত্যেক মানুষের আমলের মধ্যে একটি আমল সবগুলোর প্রধান থাকে৷ আমার সেই প্রধান আমলটি হলো জিকরুল্লাহি তায়ালা৷

তিনি বলতেন, নিজের অধীনস্তদের চেয়ে নিজেকে ভালো মনে করা অহংকারী হওয়ার জন্য যতেষ্ট৷

তিনি বলতেন, সর্বপ্রথম গুনাহ যা প্রকাশিত হয়েছিলো সেটি ছিলো অহংকার৷ যার মাধ্যমে আল্লাহ তাআলার অবাধ্যতা করা হয়েছিলো৷ অর্থাৎ ইবলিস অহংকার করেই আল্লাহ তায়ালার আদেশ অমান্য করেছিলো৷

তিনি বলতেন, যখন তাঁর কোন গোলাম বা খাদেম হুকুম অমান্য করতো, তখন তিনি তাঁদেরকে বলতেন, আমি আল্লাহ তায়ালা নাফরমানি করেছি, যার কারণে তোমরা আমার নাফরমানি করেছো৷ এই কথাটি তিনি বিনয়বশত বলতেন৷

তিনি বলতেন, অধিক ইলম চর্চা করে পরিতৃপ্ত হতে না পারা মানুষের পরিপূর্ণ তাকওয়ার আলামত৷ আর যারা অধিক ইলম অর্জন করা ছেড়ে দিয়েছি, তারা মূলত নিজের অর্জনকৃত ইলম দ্বারা উপকৃত হতে না পারার কারণেই এমন করেছে৷

তিনি বলতেন, যদি তোমরা মৃত্যুকে এবং মৃত্যুর দিকে চলমান গতিকে দেখতে পেতে, তাহলে তোমরা দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা এবং অহংকার করা থেকে বিরত থাকতে৷

তিনি বলতেন, যে নিজের পেটকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সে তার সমস্ত আমলকে যথাযথ হেফাজত করতে পেরেছে৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ