বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

ফের আন্দোলনে বিমানের পাইলটরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও আন্দোলনে নেমেছেন বিমানের পাইলটরা। বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। আন্দোলনের প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।

তিনি বলেন, এরমধ্যে বিমানের চেয়ারম্যান, এমডিসহ সবার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় এ মাস থেকে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না।

আন্দোলনের কারণে সোমবার দুবাই, আবুধাবি ও মাসকটের ফ্লাইটে পাইলট না পাওয়ায় দেরি করে ছেড়েছে।

এরআগেও পাইলটরা আন্দোলনে যান। করোনাভাইরাসের কারণে কর্তন করা সবার বেতন পুরো ফেরত দিলেও পাইলটদের ওভারসিজ অ্যালাইন্স বাদ দিয়ে বেতন ফেরত দেওয়া হয়। তখন পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ