বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলার কথা রয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এ ভর্তিযুদ্ধ। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন।

প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এবারের ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লক্ষ ১৫ হাজার ৮৮১ জন। মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।

এর মধ্যে ‘ঘ’ ইউনিটে ঢাবিতে ৬১ হাজার ৮৫০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় হাজার ৮৯৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আট হাজার ১২৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ১৭৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ১৩ জন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাত হাজার ৭৯৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ