বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানী, তেজগাঁও ও কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মনসুর হেলাল। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক জানান, বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁওয়ের রেলস্টেশনের অদুরে একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী একজন নিহত হয়েছেন। একই রাতে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।

এছাড়া এদিন (বৃহস্পতিবার) দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর হেলাল নামে এক ব্যক্তি নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, কারওয়ান বাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে নিহত মনসুর হেলাল টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ