শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গাদের সহায়তায় ভাসানচর যাচ্ছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের সহায়তার জন্য ভাসানচরে যাওয়া বিষয়ে শনিবার বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করবে জাতিসংঘ।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মহসিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়া আসা রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের উখিয়া শরণার্থীশিবিরে অবস্থান করছে।

এর আগে চলতি বছরের মার্চে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সহকারী কমিশনার (অপারেশন) রাউফ মাজাও বলেন, ‘সরকার ভাসানচরে খুব গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। আপনি যদি কক্সবাজারের সঙ্গে ভাসানচরের তুলনা করেন, তাহলে ভাসানচর বেশি ভালো। সরকারের তৈরি ঘরগুলো বেশি ভালো। ভাসানচরে রোহিঙ্গারা যাতে সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, সে জন্য সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি উদ্যোগী হতে হবে।’

বাংলাদেশ সরকারের আয়োজনে ১৭–২০ মার্চ পর্যন্ত জাতিসংঘের একটি কারিগরি প্রতিনিধিদল ভাসানচরে যায়।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে চাপ কমাতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যবস্থা করেছে। তবে, পরিবেশগত ঝুঁকি, সামগ্রিক অবকাঠামোসহ রোহিঙ্গাদের তাদের নিজেদের ইচ্ছায় পাঠানো হচ্ছে কি না, এ বিষয়গুলো সামনে এনে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকেই ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতা করে আসছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার মধ্যেই বাংলাদেশ সরকার গত বছরের ৪ ডিসেম্বর কক্সবাজার থেকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু করে।

-এটি