বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী নেপালে ফের ৫ মাত্রার ভূমিকম্প ৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

দেশে ২৪ ঘণ্টায় ৬ লাখ ভ্যাকসিন গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় ৬ লাখ ভ্যাকসিন গ্রহণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ জন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট ৫ কোটি ১৬ লাখ ৩ হাজার ৯৭ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন।

এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৫ কোটি ৯ লাখ ২২ হাজার ৬৯৬ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৮০ হাজার ৪০১ জন নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে, দেশে ২৪ ঘণ্টায় ৬ লাখ ভ্যাকসিন গ্রহণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ জন।

এর মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে ৪ লাখ ৪৬ হাজার ১১৮ জন এবং দ্বিতীয় ডোজ ১ লাখ ৫৩ হাজার ৮১১ জন। এখন পর্যন্ত ৫ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫৭২ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৭ জন এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে ১ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৫৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৫২৭ ডোজ।

চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ১৮ হাজার ৫৪১ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫১ লাখ ৩৫ হাজার ৫৪৬ ডোজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ