সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

এখন ঢাকার রাস্তায় খালি পায়ে মানুষ দেখা যায় না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশ বদলে গেছে, আকাশ থেকে ঢাকা ও চট্টগ্রাম শহর চেনা যায় না।

সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজ থেকে ২০ বছর আগে ঢাকার রাস্তায় যারা রিকশা চালাতেন, বেশিরভাগের পায়ে স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড়-চোপড় পরা মানুষ দেখা যায় না।

‘বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না। ক্ষুধার জন্য এখন আর সন্ধ্যার পর ডাক শোনা যায় না।’

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না।’

হাছান মাহমুদ আরও বলেন, এ পরিবর্তন কোনো জাদুতে হয়নি। এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।

‘বিধাতার কাছে আমার প্রার্থনা— শেখ হাসিনা অব্যাহতভাবে এই দেশকে নেতৃত্ব দিয়ে যাক।’

প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ