বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জাতিসংঘের অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে আজ (শুক্রবার, ২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএনজিএর ৭৬তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বরাবরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন।

এবারের সাধারণ অধিবেশনে বক্তব্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী তার ১৮তম বাংলায় ভাষণ সম্পন্ন করবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, চলতি অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব দেবেন।

তারা আরও জানান, প্রধানমন্ত্রীর ভাষণে টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইউএনজিএ জেনারেল ডিবেটের প্রথম দিন অংশগ্রহণ করেন। এ অধিবেশন আগামী ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনা সরাসরি ইউএনজিএ অধিবেশনে অংশগ্রহণ করতে হেলসিঙ্কি হয়ে নিউইয়র্কে পৌঁছান।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ইউএনজিএ’র ৭৫তম অধিবেশনে তিনি সশরীরে যোগ দিতে পারেননি।

ইউএনজিএর ৭৬তম অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়। ওই দিন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে মালদ্বীপের আব্দুল্লাহ শহিদ শপথ গ্রহণ করেন এবং তিনি বর্তমান অধিবেশন উদ্বোধন করেন।

বৈশ্বিক মহামারির কারণে সাধারণ পরিষদের হলে অনুমোদিত প্রতিনিধির সংখ্যা সীমিত রাখা হয়েছে এবং জাতিসংঘ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের জাতিসংঘ সদর দপ্তরে সরাসরি উপস্থিত থাকার পরিবর্তে আগে ধারণ করা বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়।

শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণ অঙ্গ ইউএনজিএ অধিবেশনে সশরীরে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

এনটি