বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৩০ হাজারের বেশি মানুষকে ইসলামে দীক্ষিত করা মুবাল্লিগের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ফিলিপিনো বংশোদ্ভূত শায়খ মুহাম্মদ দেলাবিনিয়া নামে এক মুবাল্লিগ সৌদি আরবের রাজধানী রিয়াদে ইন্তেকাল করেছেন।

গতকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন।

আল আরাবিয়া ও সবক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

তিনি ২৫ বছর ধরে রিয়াদের ‘কমিউনিটি দাওয়া সেন্টারে’ ইসলাম প্রচার-প্রসারের কাজে নিয়োজিত ছিলেন।

আল বাতহায় অবস্থিত দাওয়া বিভাগের পক্ষ থেকে শায়খ মোহাম্মদ-এর ইন্তেকালে শোক ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

তার ইন্তেকালের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক ছড়িয়ে পড়েছে বলে খবরে জানানো হয়েছে।

ফিলিপিনো মানুষের কাছে ইসলামের মৌলিক শিক্ষার ছড়িয়ে দিতে এবং তাদেরকে ধর্মীয় বিষয় শেখানোর কারণে নেটিজেনরা শায়খ মোহাম্মদ-এর প্রশংসা করেন।

বাতহা দাওয়া এরশাদ বিভাগের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরে শায়খ মুহাম্মদ-এর হাতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তার হাতে প্রত্যেক মাসে ৫০ থেকে ৭০ জন মানুষ ইসলাম গ্রহণ করতেন। ইসলামের মৌলিক বিষযয়ে শিক্ষা দিতে তাদের সবার সাথেই তিনি যোগাযোগ রাখতেন’।

শায়খ মোহাম্মদ দাওয়াহ এরশাদ বিভাগের সরকারি মুবাল্লিগ হিসেবে কাজ করতেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শায়খ মোহাম্মদ-এর জানাজার নামাজ আজ (২২ সেপ্টেম্বর) বুধবার আসরের নামাজের পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আতিকা মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে আল মানসুরিয়া কবরস্থানে দাফন করা হবে।

এনটি