বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

কেসিএনএ জানায়, দেশটির জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি গত শনিবার ও রোববার আরও উন্নত ও নতুন ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানো নতুন এ ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে।

এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে না, তবে পারমাণবিক পরীক্ষা চালানো নিয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি রয়েছে উত্তর কোরিয়ার ওপর। তারা বলছে, খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া অস্ত্র তৈরিতে সক্ষম।

রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরও জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং শত্রুদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কৌশল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়া তাদের সামরিক কর্মসূচির উন্নয়ন ঘটানো অব্যাহত রেখেছে এবং যেটি প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরুপ।

-এএ