বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি হিসেবে মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী পুনর্নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন রাজ্যের কেবিনেট মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।গতকাল শনিবার (২৮ আগস্ট) ভারতের কলকাতা মাদানী ভবনে জমিয়তে উলামার রাজ্য কমিটি পুনর্গঠন করা হয়। এতে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি পদে যথাক্রমে আব্দুস সালাম রহিম, মাওলানা আব্দুল বারি, কারী ফজলুর রহমান, অধ্যাপক মনজুর আলম, মাওলানা আরশাদ আলী খান। জিল্লুর রাহমান আরিফকে কোষাধ্যক্ষ মনােনীত করা হয়।

এ সময় মাওলানা মাহমুদ মাদানি বলেন, জমিয়তের প্ল্যাটফর্ম থেকে দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়ার আছে। সেবা করার সুযােগ আছে। তাই সবাইকে জমিয়তের ছায়াতলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জমিয়ত উলামার প্রাথমিক সদস্য রয়েছেন প্রায় ১০ লক্ষ। শাখা সংগঠনের সংখ্যা ৪৫০ ও রাজ্যিক জেনারেল কাউন্সিলের সদস্য সংখ্যা ৭০১।

এমডব্লিউ/