শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ঢিলা, টিস্যু ব্যবহার, প্রয়োজনে হাঁটাহাঁটি করার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা

ইসলামে পবিত্রতার গুরুত্ব অনেক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, والله يحب المطهرين আল্লাহ তাআলা পাক-পবিত্র লোকদের পছন্দ করেন। [সূরা তাওবা (৯) : ১০৮]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الطهور شطر الإيمان পবিত্রতা ঈমানের অর্ধেক। (সহীহ মুসলিম, হাদীস ২২৩)
বিশেষ করে পেশাব থেকে পবিত্রতার বিষয়ে হাদীস শরীফে অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে। ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن عامة عذاب القبر في البول، فتنزهوا من البول. কবরের অধিকাংশ আযাব হবে পেশাবের কারণে। তাই পেশাব থেকে বেঁচে থাক। -মুসনাদে আব্দ ইবনে হুমায়দ, হাদীস. ৬৪২; মুসতাদরাকে হাকেম, হাদীস ৬৫৪

অন্য হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, اتقوا البول، فإنه أول ما يحاسب به العبد في القبر. পেশাব থেকে বেঁচে থাক। কারণ কবরে বান্দাকে সর্বপ্রথম পেশাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। -মুজামে কাবীর, তবারানী ৮/১৫৭।

সুতরাং পেশাব থেকে সর্বোচ্চ সতর্কতা শরীয়তে কাম্য। যুগের পরিবর্তনের কারণে মানুষের দৈহিক অবস্থা পরিবর্তন হয়। দেখুন না, মুহাজির সাহাবীগণ শুধু ঢিলা দ্বারা ইস্তিঞ্জা করতেন।

আলী রা. মুহাজির সাহাবীদের অন্যতম। তিনি মুহাজিরদের তুলনায় তাবেয়ীদের দৈহিক অবস্থার দুর্বলতা দেখে তাবেয়ীদের লক্ষ করে বললেন, তোমাদের পূর্বের লোকেরা পশুর মত (শক্ত) মল ত্যাগ করত। আর তোমরা পাখির মত (নরম) মল ত্যাগ কর। তাই তোমরা ঢিলা ব্যবহারের পর পানি দ্বারা ইস্তিঞ্জা কর। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৬৩৪।

তদ্রূপ উম্মাহর ইমামগণ উম্মতের অবস্থার প্রতি লক্ষ করে দেখলেন যে, পেশাবের পর যদি উহ-আহ, উঠা-বসা, হাঁটা-হাঁটি ইত্যাদি না করে তাহলে অনেকের পেশাব থেকে পূর্ণরূপে পবিত্রতা অর্জন হয় না। তাই উম্মাহর ইমামগণ নায়েবে নবী হিসেবে তাদের অনুমতি দিয়েছেন।
হাঁটা-হাঁটি, উঠা-বসা, উহ-আহ এখানে মাকসাদ নয়। উদ্দেশ্য হল অবশিষ্ট পেশাব বের করে পূর্ণরূপে পবিত্রতা অর্জন করা। এগুলো পবিত্রতার পরিপূরক। তাই এসব কাজ পবিত্রতারই অংশ।

ইস্তিবরার পরিচয় ও হুকুম:- ইমাম নাসায়ী রাহ. বর্ণনা করেন, ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার অথবা মক্কার এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন দুই ব্যক্তির আওয়ায শুনতে পেলেন যাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে। রà