বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে ৩০৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩০৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসির।

ভূমিকম্পে বাড়িঘর, গির্জা, হোটেলসহ বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং এক হাজার আটশ’র বেশি মানুষ আহত হয়েছে। সেইন্ট-লুইস ডু সুদ নামক শহরের ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভৌগলিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

উৎপত্তিস্থল থেকে ১২৫ কিলোমিটার দূরের ঘনবসতিসম্পন্ন রাজধানী পোর্ট অব প্রিন্সেও ব্যাপক কম্পন অনুভূত হয়।

হাইতির নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পকে ‘সহিংস’ আখ্যা দিয়ে প্রাণহানির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ কথা জানিয়েছেন।

সরকারি কর্মকর্তারা এরই মধ্যে উদ্ধারকাজে নেমে পড়েছেন এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

-এএ