শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

বঙ্গবন্ধুর স্মরণে আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান ‘ধর্মকর্মে বঙ্গবন্ধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বাষির্কী (জাতীয় শোক দিবস) উপলক্ষে বঙ্গবন্ধুর  স্মরণে রকমারি ডট কম নিবেদিত দেশের জনপ্রিয় ইসলাম বেইজড অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ধর্মকর্মে বঙ্গবন্ধু’।

শনিবার (১৪ আগস্ট) সকাল ১০:00 টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আওয়ার ইসলাম টিভি

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মু. ফরিদুল হক খান এমপি, প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, গ্র্যান্ড ইমাম, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান।

আলোচক হিসেবে থাকবেন মুফতি রুহুল আমীন, মহাপরিচালক, গওহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ। আরো থাকবেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চেয়ারম্যান ঢাকা সেন্টার ফর দাওয়াহ। থাকবেন ড. আব্দুল্লাহ আল মারুফ, অধ্যাপক আরবী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ওআইসির আন্তর্জাতিক ফিকহ একাডেমী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তেলাওয়াত করবেন খ্যাতিমান অন্ধ হাফেজ সাহেব আলী ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ার ইসলাম টুয়েন্টি ফোর ডট কম- এর সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ