বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মাদরাসা খুলে দিতে আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ মুহতামিমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ২০ হাজার কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন দেশের প্রধান প্রধান কওমি মাদরাসা সমূহের মুহতামিমগণ।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তারা বলেন, ‘সরকার লকডাউন তুলে দেওয়ায় জনমানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অসহায়-গরিব মেহনতী মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

তারা বলেন, ‘মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সময় ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করবো সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। বিশেষভাবে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।’

বিবৃতিতে বলা হয়, ‘কওমি মাদরাসাগুলো দীনি প্রতিষ্ঠান। এসব মাদরাসায় কুরআন ও হাদিসের পাঠদান করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় কওমি মাদরাসার শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা পরিবার-পরিজন নিয়ে নানা সমস্যায় ভুগছেন। শিক্ষার্থীরা মাদরাসার পরিবেশ থেকে দূরে থাকায় নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই অসহায় শিক্ষক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাদরাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কওমি মাদরাসাগুলো খুলে দিলে সেখানে দীনি ইলমের চর্চা হবে, কুরআনের তেলাওয়াত হবে, হাদিসের দরস দেওয়া হবে, তাহাজ্জুদের আমল হবে, করোনা মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে নিয়মিত দোয়ার আয়োজন হবে। এতে করে দেশ আল্লাহর রহমতে করোনা মহামারী থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল কওমি মাদরাসা খুলে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহবান জানাচ্ছি।’

বিবৃতিদাতাগন হলেন, আল্লামা মুহিব্বুল্লাহ, মুহতামিম, বাবুনগর মাদরাসা চট্টগ্রাম। আল্লামা নুরুল ইসলাম, মুহতামিম, খিলগাও মাখজানুল উলুম মাদরাসা, ঢাকা। মুফতী আব্দুস সালাম, হাটহাজারী। মুফতী আব্দুল হালিম বোখারী, মুহতামিম, জামিয়া ইসলামিয়া পটিয়া। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুহতামিম, কামরাঙ্গিরচর মাদরাসা। মাওলানা মুহিব্বুল্ল হক (গাছবাড়ী), মুহতামিম, কাসেমুল উলুম দরগাহ মাদরাসা। মাওলানা আব্দুল হক্ব, মুহতামিম, জামিয়া ফয়জুর রহম