বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ওমরাহ করা যাবে টিকা নিলেই, আগামীকাল থেকে আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নিলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়ে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে টিকা ছাড়া কাউকে ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে না।

আগামীকাল সোমবার (৯আগস্ট) থেকে ওমরাহর আবেদন গ্রহণ করবে সৌদি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর দিয়েছে আল জাজিরা।

এর আগে ১৮ মাস আগে মহামারি নিয়ন্ত্রণে বিদেশি মুসল্লিদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল সৌদি আরব। দেশটির সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মুসল্লিদের সমন্বয় করা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা শুরু করে দিয়েছে।

প্রাথমিকভাবে প্রতি মাসে ৬০ হাজার মুসল্লিকে ওমরাহ করতে অনুমোদন দেওয়া হবে। পরবর্তীতে ধীরে ধীরে তা বাড়িয়ে ২০ লাখ করা হবে।

বিদেশিদের ওমরাহের অনুরোধের পাশাপাশি করোনার টিকার সনদও জমা দিতে হবে। তবে সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর নাগরিকদের টিকা নেওয়ার পরেও প্রাথমিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

-এটি