বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গণটিকার বয়সসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ বছরের ঊর্ধ্বে অনেকেরই জাতীয় পরিচয় পত্র নেই। তাদের টিকা দিতে গেলে মাঠে বিশৃঙ্খলা তৈরি হবে যা সামাল দেওয়া যাবে না। এ কারণে গণটিকার বয়সসীমা ২৫-ঊর্ধ্ব করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৬ আগস্ট) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সের জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকা প্রদান করতে হবে। তবে এই ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা প্রদান করা হবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, টিকা নিতে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে। এতে আরও বলা হয়েছে, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

টিকাদান সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা প্রদানের পর ভ্যাকসিনেশন টিম কেন্দ্রে ১ ঘণ্টা অবস্থান করবে। তবে, নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনোভাবেই বন্ধ করা যাবে না বলে এতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ জুলাই ১৮ বছরের বেশি বয়সীদেরও করোনার টিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। যা বর্তমানে ২৫ বছর করা হয়েছে।

সবাইকে টিকার আওতায় আনতে ধারাবাহিকভাবে বয়সসীমা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর। সুরক্ষা অ্যাপটা ম্যানেজ করে আইসিটি বিভাগ। বিশ্বে মহামারী বাঁধিয়ে দেওয়া করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় টিকার উপরই ভরসা করা হচ্ছে। দেশে সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে। দেশে করোনাভাইরাসের টিকা নেওয়ার আগে নিবন্ধন করতে হচ্ছে। সরকার ঘোষিত বয়সসীমা অনুযায়ী যারা টিকা নেওয়ার জন্য যোগ্য, শুধু তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইট বা অ্