বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আফগান শরণার্থীদের ঠাঁই দেবে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের পর এবার আফগানদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। গতকাল বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ বাহিনীর সঙ্গে যেসব দোভাষী কাজ করেছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওই দেশে পুনর্বাসন করা হবে।

মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের ইতোমধ্যে নিজ দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে আমেরিকার সরকার। এবার সেই পথেই হাঁটলো ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের জন্য কিছু করছে না ব্রিটিশ সরকার, এমন সমালোচনা শুরু হওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আফগান দোভাষীদের বিষয়ে কিছুই করছে না ব্রিটিশ সরকার- এমন সমালোচনা উঠে এসেছে সাবেক সামরিক কর্মকর্তাদের থেকেই।

এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন ৫০০ আফগান ও তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ৫০০ আফগান কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট সংখ্যা প্রায় আড়াই হাজার।

এই আড়াই হাজার আফগানকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। এ ছাড়া ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের সরকার সাহায্য করছে না—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে নাকচ করে দিয়েছেন বেন ওয়ালেস ও প্রীতি প্যাটেল।

আফগানিস্তান থেকে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে তালেবান। আর এরপর থেকে ঝুঁকির মুখে পড়েছে গত দুই দশক ধরে মার্কিন বাহিনীকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করা আফগানিস্তানের অনেক নাগরিক।

এ কারণেই দেশটির নাগরিকদের সাহায্য করতে মার্কিন প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে মার্কিন আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো। চাপের মুখে আফগানদের অভিবাসনে নতুন উদ্যোগ নেয় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ